https://timenewsbangla.com

ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে নিবন্ধন পেতে হলে রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে সেই রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলো নিবন্ধনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ করলেই নিবন্ধন দেওয়া হবে।