ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায় সৌরবিদ্যুতে চার্জ হলেই মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে মঙ্গলবার থেকে রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার রাতে ঢাকার বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের আয়োজিত নৈশভোজে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই বাংলাদেশ-ভারতের যেকোনো সমস্যা সমাধান সম্ভব। তিনি বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকলেও আলোচনা চালিয়ে যাওয়াই সমাধানের পথ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশ শুধু সীমান্ত ভাগাভাগি করে না, অভিন্ন স্বপ্নও ধারণ করে।

দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031