ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১ রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা ইরানের বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট বৃহস্পতিবার ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় দুদক চেয়ারম্যানের শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

ছুটির মেজাজে আলিয়া ভাট

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
ছুটির মেজাজে আলিয়া ভাট

ছবি: -সংগৃহীত

ব্যস্ত শিডিউলের মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। কাজের চাপ সামলে সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়েছেন এই তারকা দম্পতি। সেই মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া।

ছবিতে রণবীর ও আলিয়ার মাঝে বসে সমুদ্র উপভোগ করতে দেখা যায় ছোট রাহাকে। অন্য একটি ছবিতে মেয়েকে জড়িয়ে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখা গেছে আলিয়াকে। সাদা বিচ পোশাকে নিজের একটি আয়না সেলফিও শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পুরোনো চমৎকার দিনগুলো, আদর আর ভালোবাসা।’

সন্তান জন্মের পর পরিবারই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আগেও জানিয়েছিলেন আলিয়া। কাজের ক্ষেত্রে প্রকল্প বাছাইয়েও এখন পরিবার ও মেয়ে রাহাকে অগ্রাধিকার দেন তিনি।

পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন আলিয়া ও রণবীর। আলিয়ার ‘আলফা’ মুক্তির পর শিগগিরই তাকে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে।

অন্যদিকে রণবীর ব্যস্ত নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই বড় আয়োজনের সিনেমাটি দুই ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031