ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১ রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা ইরানের বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট বৃহস্পতিবার ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় দুদক চেয়ারম্যানের শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা ইরানের

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা ইরানের

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির জবাবে এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান।

বুধবার (১৯ আগস্ট) ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে ক্যালিফোর্নিয়ার মানচিত্র নীল রঙে চিহ্নিত করে লেখা হয়, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।’

এর আগে মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজ প্রণালির ওপর ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ লেখা ছিল। হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও পোস্টটি শেয়ার করা হয়।

ট্রাম্পের এই ঘোষণার তীব্র সমালোচনা করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের ‘দিবাস্বপ্ন’ দ্রুতই ভেঙে যাবে।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে সবচেয়ে বড় ইরানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর একটি বসবাস করে। সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত মানুষ রয়েছেন।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ইরানিদের বসতি ও আনাগোনা উল্লেখযোগ্যভাবে বাড়ে। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা ইরানি সংস্কৃতি ও ব্যবসার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। এ কারণে এলাকাটিকে অনেক সময় ‘তেহরানজেলেস’ নামেও ডাকা হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031