ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

রংপুরে সাবেক শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
রংপুরে সাবেক শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ছবি: -সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে বাড়িটির প্রধান ফটকে তালা ঝুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহগুলো তিন থেকে চার দিন আগের হতে পারে। দীর্ঘ সময় পড়ে থাকায় সেগুলোতে পচন ধরেছে।

রংপুর সিআইডির ইনচার্জ সুমির চৌধুরী জানান, বাড়ির বিভিন্ন স্থানে টাকা-পয়সা ও গহনা রাখার জায়গার তালা ভাঙা পাওয়া গেছে। প্রাথমিকভাবে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির সঙ্গে চারজনের মৃত্যুর সম্পর্ক কী, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তদন্ত ও আলামত সংগ্রহে কিছুটা সময় লাগছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031