ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

অর্থনীতিতে সুখবর, প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   ২৭ বার পঠিত
অর্থনীতিতে সুখবর, প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত

ছবি: -সংগৃহীত

দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি।

এর আগে এপ্রিল মাসে ৩১২ কোটি ৭০ লাখ, মার্চে প্রায় ৩৭৫ কোটি, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি এবং গত ডিসেম্বরে ৩২২ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। ফলে ডিসেম্বর ২০২৫ থেকে টানা ছয় মাস ধরে তিন বিলিয়নের বেশি রেমিট্যান্স দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৭৫ কোটি ৬৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ১৯ শতাংশের বেশি।

ব্যাংকভিত্তিক হিসাবে মে মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, প্রায় ৫৯ কোটি ২১ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে মোট ২৩৮ কোটি ৬৭ লাখ ডলার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৬ কোটি ৬৫ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

ব্যাংকারদের মতে, ঈদুল ফিতর ও আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ডলারের উচ্চমূল্যও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ভূমিকা রাখছে।

এদিকে সোমবার পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। তবে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031