ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় আছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টির প্রভাবে শুক্রবার সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930