ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে এআই, রোবোটিকস ও সাইবার নিরাপত্তা ৪০ বছর বয়সে প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশির পাসপোর্ট-ভিসা নিয়ে রহস্য রিশাদ-আলিসের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’কে হারিয়ে সিরিজ বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য আদাবরে খালের পাশে ব্যাগে মিলল নারীর চার টুকরো মরদেহ আঞ্চলিক এভিয়েশন হাব হতে বড় পরিকল্পনা, বদলাচ্ছে পুরোনো বিধিমালা : বিমানমন্ত্রী তিন জেলার নেতাদের নিয়ে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না : ডিএমপি কমিশনার শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী বললেন স্পিকার হাফিজ উদ্দিন

রিশাদ-আলিসের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’কে হারিয়ে সিরিজ বাংলাদেশের

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
রিশাদ-আলিসের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’কে হারিয়ে সিরিজ বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৮২ রানে অলআউট করার পর ১৮৩ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা।

রিশাদ হোসেন ৪টি এবং আলিস আল ইসলাম ৩টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান। দক্ষিণ আফ্রিকার হয়ে ইমরান মানাক সর্বোচ্চ ৪৩ রান করেন। ৪০ ওভারে ১৮২ রানে থামে তাদের ইনিংস।

জবাবে উদ্বোধনী জুটিতে ৯৩ রান তুলে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান ও নাঈম শেখ। সাইফ ৫৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নাঈম শেখ করেন ৭৭ বলে ৬০ রান।

এ ছাড়া পারভেজ হোসেন ইমন ১৭ এবং নুরুল হাসান সোহান ১৬ রান করেন। শেষ দিকে কয়েকটি উইকেট হারালেও জয় নিশ্চিত করতে সমস্যা হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

বৃষ্টির কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930