https://timenewsbangla.com

সমুদ্রসৈকতে শাড়ি পরা একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেন তিনি। জলপাই, কালো ও হালকা নীলের সংমিশ্রণে শাড়ি এবং ফুলেল নকশার ব্লাউজে দেখা যায় অভিনেত্রীকে। খোলা চুলে সামুদ্রিক বাতাসের ছোঁয়া নিয়ে সৈকতে নানা ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন দীঘি।
ছবিগুলোর সঙ্গে ইংরেজিতে ‘Blessed Mess’ ক্যাপশন দিয়েছেন তিনি। বাংলায় যার ভাবার্থ দাঁড়ায়—‘আশীর্বাদময় এলোমেলো অনুভূতি’।