ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুক্তরাজ্য ভাঙার লক্ষ্যে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ডের জোট চোর সন্দেহে পিঠে ইট চাপিয়ে নির্যাতন, প্রাণ গেল যুবকের ট্রাম্পের নতুন ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ, স্বস্তি বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের হুথিদের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ফরম নিলেন তিনজন বাঁধনের বাসায় হুমায়ুন কবির, জানালেন পাশে থাকার বার্তা বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার জন্য আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ ছিল মতিঝিল-উত্তরা চলাচল শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার

নভেম্বরের মাঝামাঝিতেই শুরু স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
নভেম্বরের মাঝামাঝিতেই শুরু স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম

ছবি: -সংগৃহীত

আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাছউদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোটের প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে কয়েক ধাপে দেশের বিভিন্ন এলাকায় এসব নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচন আয়োজনের আইনি কাঠামো নিয়েও অবস্থান স্পষ্ট করেছে ইসি। নির্ধারিত সময়ের মধ্যে আইন সংশোধন বা নতুন কোনো বিধান কার্যকর না হলে বিদ্যমান আইনেই নির্বাচন পরিচালনা করা হবে বলে জানান তিনি। ফলে সময়মতো ভোট আয়োজনের ক্ষেত্রে বড় কোনো আইনি জটিলতা দেখছে না কমিশন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930