ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

শাহরুখ-কাজলের গানে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
শাহরুখ-কাজলের গানে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গান ব্যবহার করে আবারও আলোচনায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতের ব্রিকস সম্মেলন সফরের বিভিন্ন মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সময় একাধিক জনপ্রিয় হিন্দি গান ব্যবহার করেছেন তিনি।

নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভ্যর্থনার মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে শাহরুখ খান ও কাজল অভিনীত ১৯৯৫ সালের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কালজয়ী গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও সংগীতের মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের বার্তা দেওয়ার নজির রেখেছেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে তিনি হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’ ব্যবহার করেছিলেন। এ ধরনের উদ্যোগকে অনেকে ‘সং ডিপ্লোম্যাসি’ বা সংগীত কূটনীতি হিসেবে দেখছেন।

ভারত সফরের বিভিন্ন মুহূর্তেও আনোয়ারের পোস্টে দেখা গেছে বলিউডের নানা জনপ্রিয় গান। নরেন্দ্র মোদির সঙ্গে একটি ছবিতে ছিল ‘দিল তো পাগল হ্যায়’ ছবির শিরোনাম গান। ব্রিকস সম্মেলনে বক্তব্যের ছবিতে ব্যবহার করা হয় ‘হর দিল জো পেয়ার করেগা’, আর ভারত ছাড়ার ভিডিওতে ছিল ‘লক্ষ্য’ সিনেমার ‘কান্ধোঁ সে মিলতে হ্যায় কান্ধে’ গান।

এ ছাড়া ভারত সফরের ফাঁকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাতের ভোজের ছবির পেছনেও শোনা যায় ‘ভীর-জারা’ সিনেমার ‘আইসা দেশ হ্যায় মেরা’ গান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930