ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ট্রল থামানোর কৌশল জানালেন স্বস্তিকা মুখার্জি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
ট্রল থামানোর কৌশল জানালেন স্বস্তিকা মুখার্জি

ছবি: -সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও কটাক্ষ এখন তারকাদের নিত্যসঙ্গী। তবে এসব নেতিবাচক মন্তব্য কীভাবে সহজেই সামলে নেওয়া যায়, তার মজার এক কৌশল জানিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সহকর্মীদের সঙ্গে আড্ডায় ট্রল সামলানোর নিজের ‘রেমিডি’ বা সমাধানের কথা জানান অভিনেত্রী।

স্বস্তিকা বলেন, কটু মন্তব্যকারীরা মূলত তারকার প্রতিক্রিয়া দেখতেই এমন মন্তব্য করেন। তাই তাদের কথায় ক্ষুব্ধ হয়ে আত্মপক্ষ সমর্থন করার কোনো প্রয়োজন নেই।

অভিনেত্রীর ভাষায়, কেউ কটু কথা বললে তার সঙ্গে তর্কে না গিয়ে বরং মন্তব্যটির সঙ্গে একমত হয়ে যাওয়াই সবচেয়ে কার্যকর উপায়। কারণ, আপনি পাল্টা প্রতিক্রিয়া না দিলে ট্রলকারীরও নতুন করে বলার মতো কিছু থাকে না।

স্বস্তিকা বলেন, ‘তারা চায় আমরা ক্ষুব্ধ হয়ে বলি—কেন আমাকে এই কথা বললেন? আপনি কি জানেন আমি কতটা কাজ করেছি? কিন্তু এসব বলে নিজের আত্মপক্ষ সমর্থনের কোনো প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, নেতিবাচক মন্তব্যের সঙ্গে লড়াই করার সবচেয়ে বড় সমাধান হলো মন্তব্যকারীর কথায় সরাসরি সম্মতি জানানো। কেউ কটু কথা বললে তাকে বলতে হবে, ‘হ্যাঁ, আমি সেটাই।’ এরপর আর বিতর্কের সুযোগ থাকে না।

স্বস্তিকার মতে, এভাবেই নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বরং উল্টো কৌশলে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা যায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930