হলিউডের সুপারস্টার টম ক্রুজ ও সংগীত তারকা টেইলর সুইফটকে একই গ্যালারিতে পাশাপাশি দেখে দর্শকদের কৌতূহল তৈরি হয়। যুক্তরাষ্ট্রের একটি স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচ দেখতে গিয়ে পাশাপাশি আসনে বসেছিলেন তারা।
সেদিন টেলিভিশন জগতের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলেও সেখানে যাননি টেইলর। কারণ কানসাস সিটি চিফসের হয়ে খেলছিলেন তার সঙ্গী ট্রাভিস কেলসি। তাই পুরস্কার আয়োজনের বদলে তিনি ছিলেন স্টেডিয়ামের গ্যালারিতে।
তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় আসে টম ও টেইলরের পাশাপাশি বসা। তাদের মধ্যে কী কথা হয়েছিল, তা নিয়ে ভক্তদের কৌতূহল ছিল। এবার এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টম ক্রুজ।
টম জানান, ম্যাচ চলাকালে টেইলরই তাকে ফুটবল বুঝিয়ে দিচ্ছিলেন। তার ভাষায়, টেইলর ফুটবল সম্পর্কে দারুণ বোঝেন। করোনাভাইরাস মহামারির পর এটাই ছিল তার প্রথম ফুটবল ম্যাচ দেখা।
তাদের আলোচনা শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও কথা হয়েছে। টেইলরের সৃজনশীলতার প্রশংসা করে টম তাকে ‘জিনিয়াস’ বলে উল্লেখ করেন। তার মতে, টেইলর শুধু অসাধারণ গায়িকা নন, দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও। পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেছেন ‘মিশন: ইম্পসিবল’ তারকা।
ট্রাভিস কেলসির সঙ্গে সম্পর্কের পর থেকেই কানসাস সিটি চিফসের ম্যাচে টেইলরকে নিয়মিত গ্যালারিতে দেখা যায়। এবার তার পাশে ছিলেন টম ক্রুজ। দুই তারকার এই সৌজন্যপূর্ণ সাক্ষাৎ তাই দ্রুতই বিনোদন জগতের আলোচনায় উঠে আসে।

মন্তব্য করুন