প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী জানান, জাতিসংঘ অধিবেশনে নিয়মিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী প্রায় ৩০টি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, অতীতের সরকারপ্রধানদের জাতিসংঘ সফরের তুলনায় এবার প্রধানমন্ত্রীর সফর ছিল ছোট পরিসরের। অতীতে ২৯২ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘে যাওয়ার নজির থাকলেও এবার প্রধানমন্ত্রী মাত্র ৩৫ জন সফরসঙ্গী নিয়ে সাধারণ বিমানে যাতায়াত করেছেন।

প্রেস সচিব আরও বলেন, অতীতে মানুষের অধিকার সীমিত করা হয়েছিল বলে সরকার মনে করে। তার দাবি, বাংলাদেশ এখন নতুন পথে এগোচ্ছে। তিনি বলেন, মানবিকতা ও ভিন্নমতের প্রতি সহনশীলতাকে সরকারের দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়।