যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
রোববার ইরানের বার্তাসংস্থা নূরনিউজ জানায়, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে ইরানের অবস্থান পরিবর্তন হয়নি।
ঘালিবাফ বলেন, একতরফা দাবি কিংবা আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ এখন শেষ। জুনের সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খোলার বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাব গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে।
তিনি বলেন, কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে তেহরান। তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে নিজেদের প্রতিরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইরান প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন