বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০২ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষাসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকদের নির্বাচিত করা হয়েছে।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অরুণ কুমার বসাক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম রয়েছেন।
বিশেষ ক্যাটাগরিতে দীর্ঘদিন বিনামূল্যে শিক্ষা বিস্তারে অবদান রাখা ‘এক টাকার শিক্ষক’ মো. লুৎফর রহমানসহ আরও কয়েকজন শিক্ষাব্রতীকেও সম্মানিত করা হয়।

মন্তব্য করুন