হুথিদের হামলার জেরে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছেন তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।
বেবিচক সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ৬১টি ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়ার ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৩৯টি। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ৯টি এবং কাতার এয়ারের ৫টি ফ্লাইট রয়েছে।
বেবিচক জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মোট যাত্রীসংখ্যা ৯ হাজার ২৬৯ জন। ফ্লাইট বাতিলের কারণে এসব যাত্রী নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেননি। ফলে তাদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে এবং তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।



মন্তব্য করুন