ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

আমি এই রায়ে শতভাগ সন্তুষ্ট : রামিসার বাবা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ৪১ বার পঠিত
আমি এই রায়ে শতভাগ সন্তুষ্ট : রামিসার বাবা

ছবি: -সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে শতভাগ সন্তুষ্ট।

রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন এ মামলার রায় ঘোষণা করেন। আদালত সোহেল রানাসহ দোষীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল হান্নান মোল্লা বলেন, আমার মনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন এই রায়ে পেয়েছি। আমি আশাবাদী, দ্রুত সময়ের মধ্যেই এই রায় কার্যকর হবে। মহান আল্লাহর রহমত এবং সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা কাঙ্ক্ষিত বিচার পেয়েছি।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং দেশের সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখন আমার একমাত্র চাওয়া, এই রায় দ্রুত কার্যকর করা হোক।

রায়ের আগে আসামিদের আদালতে হাজির করা হয়। সকাল ১১টা ৫ মিনিটে বিচারক রায় পাঠ শুরু করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ, আলামত ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন।

আদালত আরও নির্দেশ দেন, অর্থদণ্ডের অর্থ আদায় করে তা ভুক্তভোগীর পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। আসামিরা অর্থ পরিশোধে ব্যর্থ হলে জেলা প্রশাসক তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে অর্থ আদায়ের ব্যবস্থা নেবেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি শুরু থেকেই আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। রায়ের পর তিনি সন্তোষ প্রকাশের পাশাপাশি দ্রুত কার্যকরের আহ্বান জানান।

গত বৃহস্পতিবার এ মামলার বিচারিক কার্যক্রম মাত্র চার কার্যদিবসে সম্পন্ন হয়। অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক শেষে আদালত আজ রায়ের দিন নির্ধারণ করেছিলেন। বিচার সংশ্লিষ্টরা বলছেন, শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এত দ্রুত বিচার সম্পন্ন হওয়া দেশের বিচারিক ইতিহাসে বিরল ঘটনা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031