ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ জুন ২০২৬   ৫২ বার পঠিত
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ

ছবি: -সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার মাধ্যমে এ ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

রোববার এ তথ্য জানান ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।

এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে নিহত নবজাতকদের পরিবারকে দীর্ঘমেয়াদি সহায়তার ঘোষণা দেয়। ঘোষিত সুবিধার মধ্যে রয়েছে আজীবন বিনা মূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা ও চাকরির সুযোগ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের বাবা-মা, ভাই-বোন ও সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা বিনা মূল্যে পাবেন। এছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা অনুযায়ী বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেওয়া হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031