ছবি: -সংগৃহীত
নেইমার মানেই নতুনত্বের ছোঁয়া—এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি বিশ্বকাপেই চুলের ভিন্ন ভিন্ন স্টাইল নিয়ে আলোচনায় আসা এই ব্রাজিলিয়ান তারকা এবারও বিশ্বকাপ শুরুর আগে নতুন হেয়ারস্টাইল নিয়ে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয় সময় শনিবার রাতে নেইমারের ব্যক্তিগত হেয়ার ড্রেসার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার নতুন স্টাইলের ভিডিও পোস্ট করেন। এরপর থেকেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বিশ্বকাপে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার আগেও নেইমারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। পুরো মৌসুম জুড়ে চোটে ভুগলেও শেষ পর্যন্ত দলে জায়গা করে নেন তিনি। তবে এখনো পুরোপুরি ফিট না থাকায় বিশ্বকাপের আগে দুইটি প্রীতি ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি।