ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সবার সামনেই হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লালকে

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ২৭ বার পঠিত
সবার সামনেই হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লালকে

ছবি: -সংগৃহীত

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। সোমবার রাতে আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, রাত আটটার দিকে একটি সালিশকে কেন্দ্র করে বিরোধের জেরে বিল্লালের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজাহার। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। গত বছর মালিবাগে একটি পরিবহন প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

পুলিশ বলছে, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031