বিক্ষোভকারীদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে নেদারল্যান্ডস সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য ও অন্যান্য সহযোগিতা বন্ধ করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডংগেন বলেন, গাজায় যা ঘটছে, তা অমানবিক। অথচ নেদারল্যান্ডস সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর হয়ে ওঠে আমস্টারডামের রাজপথ।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে ২১ হাজার শিশু রয়েছে।
এর আগেও নেদারল্যান্ডসে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। গত বছরের অক্টোবরের শুরুতে আমস্টারডামে এবং জুনে হেগ শহরে ‘রেড লাইন’ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।

মন্তব্য করুন