শ্রমিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান, রিকশা আটক এবং শ্রমিকদের হয়রানি বন্ধ করা। এ ছাড়া জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন তারা।
এর আগে পুরাতন পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া যাবে না। শ্রমিকদের স্বার্থ ও দাবিদাওয়া বিবেচনায় নিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।
সমাবেশে নেতারা আরও বলেন, ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে অসংখ্য শ্রমজীবী মানুষের জীবিকা জড়িত। তাই এসব যানবাহন নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের জীবন-জীবিকার বিষয়টি গুরুত্ব দিতে হবে।
এদিকে, ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
সচিবালয়ের সামনে শ্রমিকদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন