বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা, প্রতি কেজি পটল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ও উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা এবং গোল বেগুন ১০০ টাকায়।
এ ছাড়া বরবটি ৮০ থেকে ১০০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, মুলা ৮০ টাকা, শসা ৮০ টাকা এবং শিম মানভেদে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন টমেটোর কেজি ১৬০ টাকা এবং পুরোনো টমেটো ২২০ টাকা। কাঁচা মরিচ ১০০ টাকা, কচু ৮০ টাকা, শালগম ৮০ টাকা এবং জালি ও লাউ প্রতিটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা হায়দার হোসেন জানান, দুই দিন আগের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বিক্রেতারা সরবরাহ কম থাকার কারণ হিসেবে বৃষ্টির কথা বলছেন।
মালিবাগ বাজারের বিক্রেতা খোরশেদ আলম বলেন, বৃষ্টির কারণে কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি। ফলে রাজধানীর পাইকারি বাজারে সবজিবোঝাই ট্রাক কম এসেছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
তবে বৃষ্টি থেমে সরবরাহ স্বাভাবিক হলে সবজির দাম আবার কমে আসবে বলে আশা করছেন বিক্রেতারা।

মন্তব্য করুন