ঢাকা
২৭ আগস্ট ২০২৬

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক লাগবে না

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক লাগবে না

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ব্যাংকে জমা থাকা টাকার ওপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা বাড়িয়েছে সরকার। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবের স্থিতি ৪ লাখ টাকা পর্যন্ত থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

বর্তমানে এই সীমা ৩ লাখ টাকা পর্যন্ত ছিল। ফলে ক্ষুদ্র আমানতকারীরা এ সিদ্ধান্তে অতিরিক্ত স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে অর্থ বিলে এ সংক্রান্ত সংশোধনী আনা হয়।

সংশোধনী অনুযায়ী, ব্যাংক হিসাবের স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একটি ঋণ (লোন) হিসাবের বিপরীতে একাধিকবার নয়, বরং একবারই আবগারি শুল্ক কাটার বিধান যুক্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র সঞ্চয়কারীদের ওপর করের চাপ কমানো এবং ব্যাংকিং ব্যবস্থায় আমানত বাড়ানোর উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

এ ছাড়া বাজেটে জুয়েলারি খাতে ভ্যাট কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল, সেখানে এখন প্রতি ভরি স্বর্ণালঙ্কারের ওপর ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031