ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ জুন ২০২৬   ৫১ বার পঠিত
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপ মঞ্চে অবশেষে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে তিন গোল করে দলকে সহজ জয় এনে দেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। পঞ্চম মিনিটেই বল জালে জড়ান মেসি। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এতে কিছুটা হতাশ হলেও থেমে থাকেননি আর্জেন্টাইন অধিনায়ক।

প্রথমার্ধে মিডফিল্ড থেকে রদ্রিগো দি পলের বাড়ানো বল পেয়ে নিজের চেনা ভঙ্গিতে এগিয়ে যান মেসি। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী শট ঠেকানোর চেষ্টা করেছিলেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। কিন্তু বল জালে জড়াতেই এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এরপর থেকেই দর্শকদের অপেক্ষা ছিল একটি হ্যাটট্রিকের।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ফুটবল জাদুকর। তার অনবদ্য নৈপুণ্যে সহজ জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

জাতীয় দলের হয়ে নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে মেসি স্মরণীয় করে রাখলেন দিনটি। একই সঙ্গে এটি ছিল আর্জেন্টিনার হয়ে তার ১১৮তম আন্তর্জাতিক গোল এবং বিশ্বকাপে ১৪তম গোল।

ম্যাচে আলজেরিয়াও একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930