ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসএসসি পিছোলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,২৫৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ২০ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন

ছবি: -সংগৃহীত

চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ বা ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-এ বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

তিন দিনের সফরে ২২ জুন মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930