ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসএসসি পিছোলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,২৫৬

চীনের সঙ্গে আরও শিল্প ও বিনিয়োগ সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৭ বার পঠিত
চীনের সঙ্গে আরও শিল্প ও বিনিয়োগ সহযোগিতা চায় বাংলাদেশ

ছবি: -সংগৃহীত

চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও তাদের উৎপাদনভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি শিল্প সহযোগিতা গড়ে তুলতে চায়। তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে বিবেচনার আহ্বান জানান।

সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি প্রণোদনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে সরকার ১৮০ দিনের একটি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতিগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930