ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৯ জুন ২০২৬   ৪৮ বার পঠিত
কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত বিনিয়োগ প্রদর্শন বা ‘কালো টাকা সাদা করার’ বিধান প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি এ বিধান বাতিলের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বিধানটি নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, দেশের অনেক মানুষ জমি প্রকৃত মূল্যে নিবন্ধন না করে মৌজা মূল্যে রেজিস্ট্রেশন করায় পরবর্তীতে করসংক্রান্ত জটিলতায় পড়েন। মূলত সেই জটিলতা দূর করতেই এ বিধান প্রস্তাব করা হয়েছিল।

তবে কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে দেখছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে তিনি প্রস্তাবিত এ বিধান প্রত্যাহারের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930