ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে উদ্ধার ১৫০০ মরদেহ, নিখোঁজ ৫০ হাজার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ২৮ বার পঠিত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে উদ্ধার ১৫০০ মরদেহ, নিখোঁজ ৫০ হাজার

ছবি: -সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের চার দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির রাজধানী কারাকাসসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ১,৫০০ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

তিনি বলেন, ধ্বংসস্তূপে এখনও জীবিত মানুষ থাকার সম্ভাবনা রয়েছে। তাই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং যতদিন প্রয়োজন ততদিন তা চলবে।

গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, এটি ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প।

এই দুর্যোগে রাজধানী কারাকাস ও উপকূলীয় লা গুয়াইরাসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। শত শত ভবন ধসে পড়েছে, হাজারো মানুষ আহত হয়েছেন এবং বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছে।

সরকার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যে দেশের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনঃস্থাপনের আশা করা হচ্ছে।

এর আগে দেশটির পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগেজ জানান, প্রায় ১,৪৫০টি মরদেহ এবং ৩,১৫০ জন আহত ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৭৭৪টি ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক মূল্যায়নে আশঙ্কা করা হয়েছে, নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে।

এদিকে, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে বিরোধী দলের দাবি, এখনও অন্তত ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তবে এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930