ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

জ্বালানির দাম কমাতে বিক্রেতাদের হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২৪ বার পঠিত
জ্বালানির দাম কমাতে বিক্রেতাদের হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও খুচরা পর্যায়ে সেই প্রভাব না পড়ায় জ্বালানি বিক্রেতাদের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত তেলের দাম কমানোর আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন, তা না হলে বিক্রেতাদের জন্য ‘বড় সমস্যা’ অপেক্ষা করছে।

সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৬৮ ডলারে নেমে এসেছে এবং আরও কমছে। কিন্তু খুচরা বাজারে এখনও দাম অনেক বেশি।

তিনি বলেন, ‘জ্বালানি বিক্রেতাদের অবিলম্বে দাম কমাতে হবে। আমার এই বক্তব্যের পর তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং আমেরিকার জনগণের স্বার্থে তেলের দাম কমানো উচিত। অতিরিক্ত দাম নেওয়া সম্পূর্ণ বেআইনি। এটি না করলে সামনে বড় সমস্যা অপেক্ষা করছে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার সময় হরমুজ প্রণালিতে নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার অগ্রগতির ইঙ্গিত এবং চূড়ান্ত চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার নিম্নমুখী হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930