ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ৩৪ বার পঠিত
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর

ছবি: -সংগৃহীত

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। নতুন অর্থবছরের এই বাজেট আগামী ১ জুলাই (বুধবার) থেকে কার্যকর হবে। বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বাজেটটি কণ্ঠভোটের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।

এর আগে সোমবার জাতীয় সংসদ কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস করে। সংশোধিত অর্থবিলে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সোমবার বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930