ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভ, আতঙ্কে হাজারো বিদেশি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভ, আতঙ্কে হাজারো বিদেশি

ছবি: -সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (৩০ জুন) দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। কোথাও লুটপাট, কোথাও পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতিতে আতঙ্কে রয়েছেন হাজারো বিদেশি নাগরিক।

গত কয়েক মাস ধরে চলা অস্থিরতার মধ্যে ইতোমধ্যে বহু আফ্রিকান অভিবাসী দেশ ছেড়েছেন। নতুন সহিংসতার আশঙ্কায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এবং বিদেশি শ্রমিকদের অনেকে কর্মস্থলে যাননি।

এ পর্যন্ত সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া হাজারো বিদেশি ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। বিভিন্ন এলাকায় তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তিতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

অভিবাসীবিরোধী আন্দোলনের নেত্রী জাসিন্তা নগোবেসে ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস প্রতি সপ্তাহে বিক্ষোভ চলবে। ডারবানে এক সমাবেশে তিনি বলেন, দেশের সম্পদ দেশের মানুষের জন্য ব্যবহার করতে হবে এবং অবৈধ অভিবাসীদের দেশ ছাড়তে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া ৩১ বছর বয়সী সিলিনডিলে জাবার অভিযোগ, অবৈধ বিদেশিদের কারণে স্থানীয়রা কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন। তার দাবি, চাকরিগুলো বিদেশিরা দখল করে নিচ্ছেন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক নেতা ভোটের রাজনীতিতে সুবিধা নিতে অভিবাসীবিরোধী মনোভাব উসকে দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার জোহানেসবার্গের উত্তরের থেমবিসা এলাকায় বিক্ষোভকারীরা পুলিশ ও সন্দেহভাজন অভিবাসীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় কয়েকটি স্থানে গুলির শব্দও শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জোহানেসবার্গের বেনোনি এলাকায় প্রায় ৫০০ বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কৌশলগত যান মোতায়েন করে পুলিশ।

অন্যদিকে, সোয়েটো এলাকায় বিদেশিদের বসতিতে লুটপাটের ঘটনা ঘটে। ডারবানের কাছে পিটারম্যারিটজবার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ জানিয়েছে, লুটপাটের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় বা আটকের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031