https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ৩২-এ আইভরি কোস্টকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্ব পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এবার তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৬ জুলাই শেষ ষোলোয় মুখোমুখি হবে দুই দল। আর অতীতের পরিসংখ্যান বলছে, ব্রাজিলের বিপক্ষে এখনো অপরাজিত নরওয়ে।
এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ ব্রাজিল এখনো নরওয়ের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি।
দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াই হয়েছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। ফ্রান্সের মার্শেইয়ে অনুষ্ঠিত গ্রুপ পর্বের সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নরওয়ে। তোরে আন্দ্রে ফ্লোর সমতাসূচক গোলের পর কিয়েতিল রেকদাল পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন। ২-১ ব্যবধানের সেই ঐতিহাসিক জয় নরওয়েকে নকআউট পর্বে তুলে দিয়েছিল।
এবারও বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-নরওয়ে লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। আর্লিং হালান্ডের নেতৃত্বে আত্মবিশ্বাসী নরওয়ের সামনে যেমন ইতিহাস ধরে রাখার চ্যালেঞ্জ, তেমনি ব্রাজিলের লক্ষ্য থাকবে প্রথমবারের মতো এই ইউরোপীয় প্রতিপক্ষকে বিশ্বকাপে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||