https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নিরাপত্তা হুমকির কারণে মোজতবা খামেনি শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যু দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তার সৃষ্টি করেছে।