https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতের পর ইরান এখন সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে। একই সঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলাকেও যুক্তরাষ্ট্র খুব দ্রুত পরাস্ত করেছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার সাউথ ডাকোটার কিস্টোনে মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়ালে দেওয়া ভাষণে এসব মন্তব্য করেন ট্রাম্প।
ভাষণে তিনি বলেন, আমরা একদিনেই ভেনেজুয়েলাকে পরাজিত করেছি এবং ইরানকে একেবারে ধরাশায়ী করেছি। তারা এখন মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে।
দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে না।
‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ আইন পাসের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, দেশের স্বার্থে এই আইনের পক্ষে ভোট দেওয়া হলে আগামী ১০০ বছরও রিপাবলিকানদের নির্বাচনে হারতে হবে না।
সমাজতন্ত্রের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা অবৈধ অভিবাসী, অপরাধী এবং যারা কাজ করতে চায় না, তাদের নিয়ে গঠিত। তারা একটি পরাজিত শক্তি—আগেও ছিল, এখনও আছে।
ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থান, জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক নীতির পক্ষেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।