ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

দলভাঙনের মুখে কঠোর মমতা, বিশ্বাসঘাতক বললেন বিদ্রোহীদের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
দলভাঙনের মুখে কঠোর মমতা, বিশ্বাসঘাতক বললেন বিদ্রোহীদের

ছবি: -সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে শুরু হওয়া ভাঙন আরও তীব্র হয়েছে। দলের অধিকাংশ বিধায়ক ও কয়েকজন সাংসদ বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক শিবিরে যোগ দেওয়ায় নেতৃত্ব ও দলীয় প্রতীক নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছে।

এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, দলীয় প্রতীক কোথাও যাবে না। আমাকে হারাতে হলে আগে আমাকে শেষ করতে হবে।

সংকট আরও গভীর হয় শনিবার, যখন দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করে বিদ্রোহী শিবিরে যোগ দেন। মাত্র এক মাস আগে তাকে এ দায়িত্ব দিয়েছিলেন মমতা। এ নিয়ে মমতার দাবি, চন্দ্রিমার এই সিদ্ধান্ত তার জন্য অপ্রত্যাশিত ছিল না।

মমতা অভিযোগ করেন, দলের অনেক নেতাকে চাপ প্রয়োগ করে ভাঙানো হয়েছে। তবে তিনি নিজে এবং তার অনুগত নেতারা কোনো অবস্থাতেই পিছু হটবেন না বলে জানান। একই সঙ্গে ঘোষণা দেন, বর্তমান পরিস্থিতিতে তিনিই দলের সাংগঠনিক দায়িত্ব সামলাবেন এবং আপাতত তার বাসভবন থেকেই তৃণমূলের কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, দলীয় প্রতীক ও প্রকৃত নেতৃত্বের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের পর উভয় শিবিরকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930