ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৬ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

ছবি: -সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের দিনও গাজা ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। পৃথক এসব হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২০ জন আহত হন। একই সময়ে দক্ষিণ লেবাননের নাবাতিহ আল-ফাওকা এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন নিহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনার অভিযোগে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৩ হাজার ৫৭১ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচজন নিহত ও সাতজন আহত হওয়ার পাশাপাশি আগের হামলার ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, নাবাতিহ আল-ফাওকা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার গাড়িটিতে থাকা চারজনই নিহত হন। নিহতদের মধ্যে একজন স্কুলের প্রধান শিক্ষিকা, তার মা, একজন বিদেশি গৃহকর্মী এবং একজন সিরীয় নাগরিক রয়েছেন। উদ্ধারকারী দল মরদেহগুলো স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ফিলিস্তিনি একটি কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতিস্থাপনকারীরা ১১ হাজার ৭৪টি হামলা চালিয়েছে। খামেনির মৃত্যুর পরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930