ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ঢাকা মেডিকেলের ৮০ বছর পূর্তিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৪৩ বার পঠিত
ঢাকা মেডিকেলের ৮০ বছর পূর্তিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: -সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে ক্যাম্পাসজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি, বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ করবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930