ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি নয় : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৩৭ বার পঠিত
যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি নয় : ট্রাম্প

ছবি: -সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাত কমাতে করা অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন করে কোনো আলোচনা বা চুক্তিতে যেতে তার প্রশাসনের আগ্রহ নেই।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির আওতায় স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ৬০ দিনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে কাতারে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যেই গত মঙ্গলবার (৭ জুলাই) ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের উপস্থিতিতে ট্রাম্প বলেন, আমার কাছে মনে হয় যুদ্ধবিরতি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো আলোচনা বা চুক্তি করতে চাই না।

ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, তারা অত্যন্ত জঘন্য এবং অসুস্থ। কিছু অসুস্থ লোক তাদের নেতৃত্ব দিচ্ছে। তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধু সময় নষ্ট করা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930