https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নতুন করে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৬ শতাংশের বেশি বেড়েছে। বিপরীতে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯ দশমিক ৯২ ডলারে নেমে আসে, যা ২ জুলাইয়ের পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারে আগস্ট ডেলিভারির সোনার দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫৯ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে, ট্রাম্পের বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়ে যায়। তিনি জানান, গত জুনে ইরানের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে এবং তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি বা আলোচনায় যুক্তরাষ্ট্র আর আগ্রহী নয়।