ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

মাশহাদে চিরনিদ্রায় আয়াতুল্লাহ খামেনি

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
মাশহাদে চিরনিদ্রায় আয়াতুল্লাহ খামেনি

ছবি: -সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত শেষকৃত্যে শোকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও স্লোগান দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ মাশহাদে নেওয়া হয়। পরে ইমাম রেজা (আ.)-এর মাজারসংলগ্ন এলাকায় তাঁকে দাফন করা হয়। জীবদ্দশায় সেখানেই সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

দাফনের আগে অনুষ্ঠিত জানাজা ও শোকমিছিলে লাখো মানুষ অংশ নেন। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও আয়াতুল্লাহ খামেনির প্রতিকৃতি। এ সময় যুক্তরাষ্ট্রবিরোধী এবং ট্রাম্পবিরোধী স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের একটি অংশ ট্রাম্পের বিরুদ্ধে হুমকিসূচক স্লোগানও দেয়।

এর আগে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হলে সেখানেও বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানান। গত কয়েক দিন ধরে ইরান ও ইরাকজুড়ে তাঁকে ঘিরে জানাজা, শোকসভা ও শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে শেষকৃত্যকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পাল্টাপাল্টি হামলার কারণে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মাশহাদে সম্পন্ন হয় আয়াতুল্লাহ খামেনির দাফন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930