ঢাকা
২৮ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীতে স্বেচ্ছাভিত্তিক ফি আরোপের প্রস্তাব বিবেচনায় ইউরোপ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
হরমুজ প্রণালীতে স্বেচ্ছাভিত্তিক ফি আরোপের প্রস্তাব বিবেচনায় ইউরোপ

ছবি: -সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে স্বেচ্ছাভিত্তিক সেবা ফি চালুর একটি প্রস্তাব বিবেচনা করছে ইউরোপীয় দেশগুলো। তবে এই ফি বাধ্যতামূলক হবে না এবং তা কার্যকর করতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সমর্থন প্রয়োজন হবে।

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, বাধ্যতামূলক টোল আরোপ করা হলে তা হবে ‘বিপর্যয়কর’। একই সময়ে ওমানও জানিয়েছে, তারা বাধ্যতামূলক টোলের পক্ষে নয়। তবে নৌ-নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে স্বেচ্ছাভিত্তিক সেবা ফি চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার এবং বাণিজ্যিক জাহাজে হামলা না করার প্রকাশ্য নিশ্চয়তা দিতে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও স্থায়ী সমাধানের জন্য আলোচনা চলবে বলে জানিয়েছেন।

হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিচালনা নিয়ে ওমান একটি বিকল্প পরিকল্পনা তৈরি করেছে, যা মালাক্কা প্রণালীর ব্যবস্থাপনা মডেলের আদলে প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর করছেন।

লন্ডনে আইএমওর বৈঠকে হরমুজে জাহাজে হামলার জন্য ইরানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হলেও রাশিয়া ও চীন এর বিরোধিতা করেছে। তাদের দাবি, প্রস্তাবটি একপেশে এবং সংকটের মূল কারণ তুলে ধরা হয়নি।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালীর নিরাপত্তা, পরিচালনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিয়ম নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।