ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

টাইফুন বাভি, চীনে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
টাইফুন বাভি, চীনে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ছবি: -সংগৃহীত

শক্তিশালী টাইফুন ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। রোববার ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে টাইফুনটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি এবং পাশের ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে আনে এবং পরে তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অগ্রসর হয়। পথে কিছুটা দুর্বল হলেও এর বিশাল বৃষ্টিবলয় এখনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

এদিকে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে ‘বাভি’র প্রভাবে সৃষ্ট মৌসুমি ভারী বৃষ্টিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।