ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

২০ ঘণ্টা পানির নিচে শুটিং, কঠিন অভিজ্ঞতার কথা জানালেন রাশমিকা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
২০ ঘণ্টা পানির নিচে শুটিং, কঠিন অভিজ্ঞতার কথা জানালেন রাশমিকা

ছবি: -সংগৃহীত

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা নতুন সিনেমা ‘মাইসা’-তে অভিনয়ের জন্য নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। বহুল প্রতীক্ষিত এই প্যান-ইন্ডিয়ান ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিংয়ে তিনি কোনো বডি ডাবলের সাহায্য ছাড়াই টানা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাজ করেছেন।

নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার অন্যতম বড় নারীপ্রধান আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স। ছবিতে এক সাহসী যোদ্ধার চরিত্রে দেখা যাবে রাশমিকাকে, যার জন্য দীর্ঘ সময় ধরে বিশেষ প্রশিক্ষণ, নিরাপত্তা মহড়া এবং অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই দৃশ্য ধারণ করা হয়েছে।

জানা গেছে, পানির নিচের এই দৃশ্যটি শুধু একটি অ্যাকশন সিকোয়েন্স নয়, বরং পুরো গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ভারী পোশাক পরে, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে রেখে এবং কোনো বডি ডাবল ছাড়াই জটিল অ্যাকশন কোরিওগ্রাফি সম্পন্ন করেন রাশমিকা। বাস্তবসম্মত উপস্থাপনার জন্য শুটিংয়ের আগে তিনি দীর্ঘ সময় প্রশিক্ষণও নেন।

শুটিং শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘জানি, কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম। কারণ আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে। আশা করি, পর্দায় সেই পরিশ্রমের ফল দর্শক দেখতে পাবেন।’

প্রযোজনা সংস্থার বিশ্বাস, ‘মাইসা’-র এই আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য ভারতীয় অ্যাকশন সিনেমায় নতুন মানদণ্ড স্থাপন করবে। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি নারীপ্রধান গল্পে এমন বিশাল পরিসরের অ্যাকশন দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেও আশা তাদের।

এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি ‘ককটেল ২’ ছবিতে শাহিদ কাপুর ও কৃতি শ্যানন-এর সঙ্গে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলেগু সিনেমা ‘রানাবালি’-র কাজও এগিয়ে নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031