ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি, গুঞ্জনের জবাবে শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি, গুঞ্জনের জবাবে শবনম ফারিয়া

ছবি: -সংগৃহীত

অভিনয়জীবনের ১৪ বছরে কখনো কোনো ধরনের আপত্তিকর বা খারাপ প্রস্তাব পাননি বলে দাবি করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন ও অপপ্রচারেরও কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু হয়। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের নির্দেশে স্নাতক শেষ না করা পর্যন্ত নিয়মিত অভিনয় থেকে দূরে ছিলেন। পরে ২০১৫ সালে গ্র্যাজুয়েশন শেষ করে পূর্ণাঙ্গভাবে অভিনয়ে যুক্ত হন।

তিনি আরও জানান, ২০২০ সালে করোনা মহামারি এবং ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের কারণে অভিনয়ে বিরতি নেন। একই সময়ে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে ওজন বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। পরে মাস্টার্স সম্পন্ন করে একটি চাকরিতেও যোগ দেন।

দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে শবনম ফারিয়া বলেন, “আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।”

তার মতে, একজন শিল্পী নিজেই নির্ধারণ করেন কে তার ব্যক্তিগত পরিসরে কতটা প্রবেশাধিকার পাবে। এ কারণেই এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বলে তিনি মনে করেন।

ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সহকর্মীদের অধিকাংশই তাকে স্নেহ করেন। এমনকি ২০১৯ সালে তার বিয়ের সময় পুরো অঙ্গন উৎসবমুখর পরিবেশে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031