ঢাকা
১৬ আগস্ট ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত ও বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বুধবার (১৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কুয়েতের সশস্ত্র বাহিনী সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে দেশটির জনগণকে নিরাপত্তা সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে ইরানের কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায়। ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার রাতের দিকে এই হামলার ঘটনা ঘটে। গত তিন দিনে দ্বীপ দুটি একাধিকবার মার্কিন হামলার শিকার হলেও সর্বশেষ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি তেহরান।

হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপ ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ওই অঞ্চলে ইরানের সবচেয়ে বড় দ্বীপ এবং সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে ধারণা করা হয়। এ কারণেই দ্বীপটি বারবার মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের ওপর হামলা হলে অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031