ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

আইসিসির নতুন ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
আইসিসির নতুন ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত তামিম ইকবাল

ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

বৈশ্বিক ক্রিকেটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নীতি নির্ধারণ, সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে এই নতুন কমিটি। তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটির সদস্য হিসেবে রয়েছেন নামিবিয়া ক্রিকেটের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

একই সভায় আইসিসি গভর্ন্যান্স রিভিউ কমিটি নামে আরও একটি নতুন উপ-কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের দেবজিত সাইকিয়া। সদস্য হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ।

বার্ষিক সভায় আইসিসি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মরিশাসকে সংস্থাটির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেট উন্নয়নে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে আইসিসি বোর্ড।

সভায় ক্রিকেট কানাডার স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পুনর্বহাল শর্ত অনুমোদন করা হয়েছে। তবে নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তাদের স্থগিতাদেশ বহাল থাকবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সাংগঠনিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে আইসিসি। পাশাপাশি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আইসিসি বোর্ডের সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্ব স্থগিত রাখার সিদ্ধান্তও বহাল রয়েছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি।

এছাড়া সদস্যপদের শর্ত ভঙ্গের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’-এ রাখার সিদ্ধান্তও আইসিসির বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031