ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

যাত্রী নয়, লাগেজ অপেক্ষা করবে, সেবা উন্নয়নে নতুন প্রতিশ্রুতি ইউএস-বাংলার

জেলা প্রতিনিধি
সোমবার, ২০ জুলাই ২০২৬   ৬৯ বার পঠিত
যাত্রী নয়, লাগেজ অপেক্ষা করবে, সেবা উন্নয়নে নতুন প্রতিশ্রুতি ইউএস-বাংলার

ছবি: -সংগৃহীত

যাত্রীসেবার মান আরও উন্নত করতে নতুন প্রতিশ্রুতি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না, বরং লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে।”

রোববার (১৯ জুলাই) কক্সবাজারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মামুন জানান, আন্তর্জাতিক ফ্লাইটে ১৫ মিনিটের মধ্যে লাগেজ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে ইউএস-বাংলা। যাত্রীসেবায় নতুন মানদণ্ড গড়ে তোলাই তাদের লক্ষ্য।

২০১৪ সালে যশোর রুটে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে ১৩তম বছরে পদার্পণ করেছে। সংস্থাটির বহরে এখন ২৫টি উড়োজাহাজ রয়েছে। এগুলো দিয়ে দেশের ৬টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ইউএস-বাংলা বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইনস হিসেবে আইএটিএ ও আইওএসএ-এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বর্তমানে চার হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী এয়ারলাইনস হিসেবে জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ। এর মধ্যে থাকবে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি। নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ হবে জ্বালানি-সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন।

একই সঙ্গে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ করে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং, জোহর বাহরু ও পেনাংয়ে নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে আন্তর্জাতিক রুটের বাজারের বড় অংশ বিদেশি এয়ারলাইনসের দখলে। তাই নিরাপদ ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করে ইউএস-বাংলাকে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের অন্যতম শক্তিশালী এয়ারলাইনস ব্র্যান্ড হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930