ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ, শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মামলাজট কমাতে মধ্যস্থতা কার্যক্রমে মিলছে আশাব্যঞ্জক ফল : আইনমন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুই প্যাকেজ ঘোষণা আজও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘরে ফিরল স্পেন, মাদ্রিদে উৎসবের আমেজ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ বিশ্বকাপের পর আর্জেন্টিনার নতুন চ্যালেঞ্জ, সামনে ব্যস্ত সূচি

ভৈরবের সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
ভৈরবের সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই। সোমবার ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস দীর্ঘ রাজনৈতিক জীবনে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি তিনবার ভৈরব পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং আধুনিক ও সম্প্রসারিত ভৈরব গড়ে তোলার অন্যতম রূপকার হিসেবে পরিচিত ছিলেন।

রাজনীতি ও জনসেবায় দীর্ঘ অবদানের জন্য তিনি ভৈরবের মানুষের কাছে একজন জনপ্রিয় জননেতা হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031